Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ২১:৫৭, ১৮ মার্চ ২০২৬

দিনরাত কাজের ঘোষণা

গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন শুরু

গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন শুরু
ছবি: সবার দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে শিংজানি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে এ কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এ খাল খননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, পাশাপাশি কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নতি ঘটবে।

তিনি আরও জানান, দ্রুত কাজ শেষ করতে শ্রমিকরা দিনরাত কাজ করবে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দীনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা