Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০২:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

পরিচ্ছন্ন গাইবান্ধা গড়তে ঝাড়ু হাতে জামায়াতের ৪ সংসদ সদস্য

পরিচ্ছন্ন গাইবান্ধা গড়তে ঝাড়ু হাতে জামায়াতের ৪ সংসদ সদস্য
ছবি: সবার দেশ

গাইবান্ধা সদর উপজেলা শহর সহ ৭ উপজেলার ৫টি আসনের ৪টি  তে  জামায়াত সমর্থিত এমপিরা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন গাইবান্ধা-২ সহ ৫টি আসনের  সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমির মো. আব্দুল করিম, নজরুল ইসলাম সহ নির্বাচিত এমপিরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বেশকিছু নেতাকর্মীকে সাথে নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন তিনি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জামায়াতের মিডিয়া সেল।

এদিন নিজ হাতে ঝাড়ু তুলে শহরের পুরাতন ব্রীজ রোড এলাকা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন মো. আব্দুল করিম। সকালের এ কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেন কার্যক্রমে অংশ গ্রহন করা নেতা কর্মীরা।

এ সময় এমপি মো. আব্দুল করিম বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে, দেশও পরিষ্কার থাকবে। এমন বার্তাই দিতে চান তিনি।

তিনি জানান, রমজানের পবিত্রতা সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে এবং গাইবান্ধা শহরের নয়টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে এবং সেটি চলমান থাকবে।

এদিকে নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণে ইতিবাচক প্রশংসা করেছেন শহরের স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজ হাতে ঝাড়ু তুলে কাজে নেমে পড়ায় সাধারণ নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা চান সমন্বিত উদ্যোগে হলেও এটি যেন অব্যাহত থাকে।

অন্যদিকে সাদুল্লাপুর-পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা-ফুলছড়িতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিশুতি ব্যক্ত করেন এমপিরা। শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নব নির্বাচিত এমপিরা তাদের নেতা কর্মীর সহযোগিতায় জনগণের সুরক্ষা নিশ্চিতে এ অভিযান চলমান রাখার পরামর্শ দেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত