Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৪৮, ১৯ মার্চ ২০২৬

আশঙ্কাজনক ২ জনতে ঢাকায় স্থানান্তর

ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে; স্ত্রীসহ ৪ জনকে গুলি

ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে; স্ত্রীসহ ৪ জনকে গুলি
ছবি: সংগৃহীত

খুলনায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে লবনচরা থানার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন—কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদক মামলায় কারাগারে থাকাকালে সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচিত হন। সে সূত্র ধরে ইমরানের বাড়িতে যাতায়াত শুরু হয়। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় ছয় মাস আগে ফাহিমা তার স্বামী ইমরানকে ডিভোর্স দিয়ে রাশিদুলকে বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে হামলার পরিকল্পনা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরেই এ হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে পরিবারের চারজন গুরুতর আহত হন।

বাংলাদেশ পুলিশ-এর লবনচরা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হামলায় অন্তত ছয়জন অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা