Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ২ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা

ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের এক সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

গুলির লক্ষ্যবস্তু মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন। তিনি জানান, সন্ধ্যার দিকে নিজেই গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা হন। আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়ক অতিক্রম করার সময় হঠাৎ করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আমির হোসেনের ভাষ্য অনুযায়ী, গুলি তার গায়ে না লাগলেও গাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর তিনি দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা