Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৭, ২১ মার্চ ২০২৬

ভারত থেকে ফেরার পর বেনাপোলে মফিজ চেয়ারম্যান আটক

ভারত থেকে ফেরার পর বেনাপোলে মফিজ চেয়ারম্যান আটক
ছবি: সবার দেশ

ভারত থেকে বাংলাদেশি পাসপোর্টে ফেরার পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশ যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

আটক মফিজুর রহমান (৭২) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। মফিজুর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মফিজুরের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিলো না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারত গমন করেছিলেন বলে জানান বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪। ১৮৬০ এর অধীনে একটি গুরুতর ফৌজদারি মামলা চলমান রয়েছে। এ মামলায় তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য ২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুরের পাশের একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে চেয়ারম্যান মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শার সাত আওয়ামীলীলীগ ও যুবলীগের নেতাকে গ্রেফতার করে ঝিকরগাছা থানা পুলিশ। সে মামলায় জামিনে রয়েছেন চেয়ারম্যান মফিজুর রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা