Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৪, ৫ মার্চ ২০২৬

রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

বেনাপোলে মৌসুমের আগেই তরমুজ ৯০ টাকা

বেনাপোলে মৌসুমের আগেই তরমুজ ৯০ টাকা
ছবি: সবার দেশ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল থাকার কথা থাকলেও বেনাপোল বাজারগুলোতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। লেবু, শসা ও তরমুজের অস্বাভাবিক দামে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোজাদাররা।

​​বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের অপরিহার্য অনুষঙ্গ লেবু এখন আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অর্থাৎ একটি লেবুর দাম পড়ছে ২০ টাকা। পাল্লা দিয়ে বাড়ছে শসার দামও, যা কেজি প্রতি৮০/ ১০০ টাকায় ঠেকেছে।

​সবচেয়ে বেশি অবাক করেছে তরমুজের দাম। মৌসুমের শুরুতে কাঁচা তরমুজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। ফলের বাজারেও নেই স্বস্তি; মানভেদে খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই প্রয়োজনীয় পরিমাণে কিনতে পারছেন না।

​সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে। বাজারে প্রশাসনের কার্যকর মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছে বলে মনে করছেন তারা। দ্রুত বাজার তদারকি ও কঠোর পদক্ষেপ না নিলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য রোজা রাখা কঠিন হয়ে পড়বে বলে জানান ভুক্তভোগীরা।

উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কোন খোঁজ খবর নাই। বাজার মনিটরিং কার্যক্রম  নিয়মিত তদারকিকেউ নাই। 

​তবে বাজার সংশ্লিষ্টরা ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা ভিন্ন একটি দিকও তুলে ধরছেন। তাদের মতে, বর্তমানে বাজারে যে তরমুজ পাওয়া যাচ্ছে তার পুরোপুরি মৌসুম এখনো শুরু হয়নি। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা চড়া।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন, ক্রেতাদেরও অপরিপক্ক বা সিজন শুরু না হওয়া ফলের প্রতি অতি-আগ্রহের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।

​ভুক্তভোগী রোজাদাররা এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।#

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?