Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:০২, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০১:৫৪, ১৪ মার্চ ২০২৬

বেনাপোলে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

বেনাপোলে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
ছবি: সবার দেশ

বেনাপোল স্থল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ ঘোষণা বহির্ভূত পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা  (এনএসআই)। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।

​সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ভারত থেকে আমদানিকৃত একটি পণ্য চালান বেনাপোল বন্দরের ৩৭ শেডে ভারতীয় একটি ট্রাক (ডব্লিউ-১৫, ই-৮৫৯৩ নম্বর) আনলোড করা হয়। পণ্যচালানটি বাংলাদেশি একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৪-৯২৪৭ নম্বর) লোড দেয়ার জন্য গেট পাশ করা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় পণ্যচালানটি পরীক্ষণ করে দেখা যায় বেকিং পাউডার আমদানি করা পণ্যে বেকিং পাউডারের সাথে লুকিয়ে অত্যন্ত দামী এবং উচ্চ শুল্কযুক্ত বিভিন্ন পোশাক ও প্রসাধনী আনা হয়েছে। এ পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার সাফা ইমপেক্স। চালানটির সিএন্ডএফ এজেন্ট ছিলো বেনাপোলের হুদা ইন্টারন্যাশনাল। ৩৭ নং শেডের দায়িত্বপ্রাপ্ত স্টোর কিপার ছিলেন আরিফুল ইসলাম ও নুর আহম্মেদ। 

পরে কাস্টমস কর্তৃপক্ষ ও এনএসআই কর্মকর্তারা চালানটি পরীক্ষা করে ১০৮টি প্যাকেজে ঘোষণা বহির্ভূত বিভিন্ন পণ্য উদ্ধার করে। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার কোয়ালিটির ৬ হাজার ৫৩০ পিস শাড়ি, ৫৮৮ পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, ৫২০ পিস ওড়না, ২৬০ কেজি বেবি ওয়্যার, ৫০৯ কেজি ফেইস ওয়াশ, ৬৫ কেজি বডি লোশন, ৬০ কেজি জর্দা তৈরির কেমিক্যাল ও বিভিন্ন প্রকার প্রসাধনী ২২৩ কেজি। 

কাগজপত্রে ১৩০ বস্তা বেকিং পাউডার উল্লেখ থাকলেও সেখানে পাওয়া গেছে ১০৮ বস্তা। অনেকে ধারনা করছে বাকি ২২ বস্তাতেও দামি কোনও পণ্য ছিলো যা গোগনে সরিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

​বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, বেকিং পাউডার ঘোষণা দিয়ে উন্নতমানের শাড়ি-থ্রি-পিস ও কসমেটিক্স সামগ্রী আনা হয়েছে। শুল্ক ফাঁকি দেয়ার উদ্দেশ্যে এসব পণ্য আমদানি করা হয়েছিলো। পণ্যগুলো কাস্টমসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আমদানিকারক ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা