Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৩, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৫৪, ২৪ মার্চ ২০২৬

সমন্বিত উদ্যোগের আহ্বান

লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়নের জোরালো সম্ভাবনা

লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়নের জোরালো সম্ভাবনা
ছবি: সবার দেশ

দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে শিল্পায়ন অপরিহার্য। এ অঞ্চলের কৃষি ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প গড়ে তুললে মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য স্থানীয় সম্পদ ও মানবসম্পদভিত্তিক পরিকল্পিত শিল্পায়ন জরুরি। অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দীন বাবুল। তারা স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা স্থাপনে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। তারা শিল্পায়নের ক্ষেত্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি বলেন, এ অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং সীমান্ত বাণিজ্যকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।

আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা শিল্পাঞ্চল গড়ে তোলা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা প্রস্তাব তুলে ধরেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা