মিথ্যা সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন
লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোহেল পাটোয়ারীর পরিবার।