Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ২৯ মার্চ ২০২৬

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো.নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।  

রোববার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার আন্ডারচর ইউনিনের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত নিরব একই ওয়ার্ডের আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। নিরব পেশায় একজন স'মিল শ্রমিক ছিলেন।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব পেশায় একজন স'মিল শ্রমিক ছিলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। কিছু দিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নিরবের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার তিন সহযোগীকে নিয়ে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারের উত্তর পাশে রুবেল মাঝির ওপর হামলা চালায়। ওই সময় তাদের ছুরিকাঘাতে রুবেল মাঝির ৩-৪জন অনুসারী আহত হয়। 

পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নিরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যায়। তখন রুবেল মাঝির লোকজন ধাওয়া দিয়ে নিরবকে আটক করে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিরব মারা যায়।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমুর্ষ অবস্থায় নিরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা