Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৬, ১৪ মার্চ ২০২৬

তরুণীর প্যাকেটে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল

তরুণীর প্যাকেটে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল
ছবি: সবার দেশ

শুক্রবার (১৩ মার্চ) রাতে যশোরের মণিহার এলাকায় একটি পরিবহন থেকে উদ্ধার করা বস্তার মধ্যে ছিলো উচ্চমাত্রার নেশা জাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। যার নাম এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড)। 

এ দ্রব্য বহনকারী নারী শাপলা খাতুন স্বপ্না (২৮) প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে অস্বীকার করলেও পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন এটি ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। ৬০ হ্জাার টাকা মূল্যের একটি মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরীর কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির এস আই এসআই অলক কুমার দে বলেছেন, শুক্রবার রাতে তিনি গোপন সূত্রে সংবাদ পান সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ঈগল পরিবহনের একটি বাসে মাদক দ্রব্য বহন হচ্ছে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি একটি টিম নিয়ে সেখানে যান এবং পরিবহনের বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা তিনটি প্যাকেট দেখতে পান। সে সাথে আটক করা হয় বহনকারী শাপলা খাতুন স্বপ্নাকে। পুলিশ ওই প্যাকেট দেখতে পেয়ে তার মধ্যে কী জাতীয় দ্রব্য আছে তা অনুমান করতে পারেনি। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও কিছু বলতে পারেননি। বস্তাসহ তাকে রাতেই নেয়া হয় ডিবি কার্যালয়ে।

তিনি বলেছেন, তিনটি প্যাকেট খুলে তার মধ্যে ছোট ছোট আরো ২৫টি প্যাকেট পাওয়া যায়। ওই নারীর কাছ থেকে কোন তথ্য না পেয়ে ডিবি পুলিশ সিদ্ধান্ত নেয় ওই দ্রব্যগুলোর ল্যাবটেস্ট করা হবে। রাতে আরও জিজ্ঞাসাবাদ করা হলে ওই নারী স্বীকার করেন ওই দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) আছে। 

স্বপ্না জানিয়েছেন, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ওই মালামালগুলো চট্টগ্রামের অলংকার মোড়ে পৌছে দেয়ার কথা বলে। বিনিময়ে তিনি পাবেন ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট। আজমল হোসেন লাল্টুর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় বলে তিনি জানিয়েছেন। মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরীর কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

চট্টগ্রামের একটি কারখানায় ক্রিস্টাল আইস নামক উচ্চমাত্রার নেশা জাতীয় পণ্য তৈরী হয়ে থাকে। সেখান থেকে সারা দেশে ওই ক্রিস্টাল আইস সরবরাহ হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এসআই অলোক কুমার দে আরও বলেছেন, এ ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আজমল হোসেন লাল্টুকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান