Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৯, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ০১:১৯, ২৯ মার্চ ২০২৬

শয়ন কক্ষে মদের আস্তানা

নোয়াখালীতে ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩

নোয়াখালীতে ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩
ছবি: সবার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।  

শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ‘মা-মনি নিবাস’ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো.নুরুল আমিনের ছেলে মো.মাহফুজুর রহমান সাকিব (৩০) চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার ভক্ত বাড়ির শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) ও চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কুরি পাড়া নিকুঞ্জ ঘোষের বাড়ির নারায়ন চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ‘মা-মনি নিবাস’ ভবনের দ্বিতীয় তলার ৬ নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে মাদক কারবারি সাকিবের শয়ন কক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা