Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ২৩:৪৭, ৩০ মার্চ ২০২৬

গাইবান্ধায় ২২ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

গাইবান্ধায় ২২ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ
ছবি: সবার দেশ

গাইবান্ধায় জ্বালানি তেলের অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধসহ বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার ২২টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

আজ সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও সচল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে গাইবান্ধা জেলায় প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও পর্যবেক্ষন করবেন।

জারিকৃত আদেশে আরও বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ উদ্যোগ ও সিদ্ধান্ত  নেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সাব্বির আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ করতে এমন উদ্যোগ ও সিদ্ধান্ত  নেয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ভোক্তারা সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল পেতে সক্ষম হবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী