Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৬, ৩১ মার্চ ২০২৬

বিকল ইঞ্জিনে আটকে ছিলো উপবন এক্সপ্রেস

৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল চলাচল

৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল চলাচল
ছবি: সংগৃহীত

সিলেট-আখাউড়া রেলপথে বিকল হয়ে পড়া উপবন এক্সপ্রেস ট্রেন উদ্ধার শেষে প্রায় ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। পরে সকাল ৯টার দিকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেয়া হলে পুনরায় রেল চলাচল শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামিয়ে দেয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর সিলেট-আখাউড়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েকশ যাত্রী মাঝপথে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

পরে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়। উদ্ধার কাজ শেষ হলে সকাল ৯টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে আনা বিকল্প ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।

বর্তমানে শমশেরনগর স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস অবস্থান করছে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির