Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৫১, ১৮ মার্চ ২০২৬

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার জংশনের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা বেগম বলেন, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান জানান, আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় ট্রেনের একাধিক বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাইনচ্যুত বগিগুলো সরাতে কাজ চলছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ করে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে লাইন সচল হতে কিছুটা সময় লাগতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির