Sobar Desh | সবার দেশ চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ৩১ মার্চ ২০২৬

বিজিবির দুইদিনের পৃথক অভিযান

ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক

ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
ছবি: সবার দেশ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে টানা দুইদিনের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৬ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন রানীনগর বিওপি এলাকায় অভিযান চালানো হয়। একই রাতে রাত ১১টার দিকে দাইনুর বিওপি সদস্যরাও পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৪০ পিস ভারতীয় নেশাজাতীয় বড়ি, ৩৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৩ বোতল দেশীয় মদ এবং ১৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা।

এর আগে, রোববার (২৮ মার্চ) রাত ১১টার দিকে একই ব্যাটালিয়নের অধীন রুদ্রানী বিওপি এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। ওই অভিযানে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২৮ হাজার ৫০০ টাকা।

সব মিলিয়ে দুইদিনের অভিযানে মোট ২ লাখ ৭৬ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেকোনও ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী