Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৪৭, ১ এপ্রিল ২০২৬

ভালোবাসার টানে ট্রাকে সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি

ভালোবাসার টানে ট্রাকে সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি
ছবি: সবার দেশ

ভালোবাসার টানে একসঙ্গে পথচলা শুরু। সে পথচলাই এখন তাদের পেশা, জীবন আর স্বপ্নের সঙ্গী। ভালবেসে বিয়ে করা এক ভারতীয় ট্রাক ডাবলু বি-৯১-৭২৩৩ চালক ও তার সহকারী (হেল্পার) স্ত্রী , রফতানি (আমদানি) পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের ঝাড়খণ্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে ৩০ মার্চ বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছেন। সীমান্ত বন্দরে এসে তাদের এ ব্যতিক্রমী প্রেম ও সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে।

জানা গেছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা ওই দম্পতি কয়েক বছর ধরে একই পরিবহন প্রতিষ্ঠানে কাজ করতেন। কাজ করতে করতেই পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, আর সে বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালবাসায়। পরিবারের সম্মতিতে সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আলাদা পথে নয়, জীবনের মতো পেশার পথও বেছে নিয়েছেন একসঙ্গে।

স্বামী ট্রাক চালান, আর স্ত্রী সহকারী হিসেবে পাশে বসে পথ দেখান, কাগজপত্র দেখাশোনা করেন, কখনও দীর্ঘ পথে ক্লান্ত স্বামীকে চা বানিয়ে দেন, আবার কখনও গাড়ির ছোটখাটো কাজেও সাহায্য করেন। তাদের ভাষায়, একসঙ্গে থাকলে পথের কষ্টও কষ্ট মনে হয় না।

বেনাপোল বন্দরে পৌঁছালে কৌতূহলী শ্রমিক, চালক ও কর্মকর্তাদের মধ্যে তাদের নিয়ে বেশ আগ্রহ দেখা যায়। অনেকেই তাদের সাহসী সিদ্ধান্ত ও ভালবাসার এই ব্যতিক্রমী গল্পের প্রশংসা করেন।

স্থানীয় এক ট্রাকচালক বলেন, আমরা তো অনেক বছর ধরে গাড়ি চালাই, কিন্তু স্বামী-স্ত্রী একসঙ্গে ট্রাকে কাজ করছে—এটা সত্যিই ব্যতিক্রম। তাদের ভালবাসা দেখলে ভালো লাগে।

ভালোবাসা যে শুধু গল্প-উপন্যাসে নয়, বাস্তব জীবনেও কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার নাম—বেনাপোলে আসা এ ভারতীয় ট্রাকচালক দম্পতি যেন তারই এক জীবন্ত উদাহরণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা