Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ২০ মার্চ ২০২৬

ভারতের কারাগার থেকে ৩৮ দিন পর ফিরলো খাইরুজ্জামালের লাশ

ভারতের কারাগার থেকে ৩৮ দিন পর ফিরলো খাইরুজ্জামালের লাশ
ছবি: সংগৃহীত

ভারতে কারাবন্দি অবস্থায় মৃত্যুর ৩৮ দিন পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশি নাগরিক খাইরুজ্জামালের (৪২) মরদেহ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দুপুর আড়াইটার দিকে লাশটি দেশে আনা হয়। পরে সীমান্তে উপস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

নিহত খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলা-র গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন খাইরুজ্জামাল। সেখানে তিনি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন।

কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে ভারতের জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর অবশেষে লাশ হস্তান্তর সম্ভব হয়।

এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দীক জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের লাশ ফিরে পাওয়ায় পরিবারে শোকের পাশাপাশি এক ধরনের স্বস্তিও নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা