Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৯, ৩ এপ্রিল ২০২৬

তিন মহাসড়কে ১০ কিমি যানজট, ছুটির দিনেও নাকাল যাত্রীরা

তিন মহাসড়কে ১০ কিমি যানজট, ছুটির দিনেও নাকাল যাত্রীরা
ছবি: সংগৃহীত

ছুটির দিনের সকালেই রাজধানীর আশপাশের গুরুত্বপূর্ণ তিনটি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকলের ঘটনায় প্রায় ১০ কিলোমিটারজুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। একই সময়ে একটি যানবাহন বিকল হয়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে তিনটি মহাসড়কেই।

সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত। একইভাবে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর সেতু পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। এ দুই মহাসড়কের চাপ গিয়ে পড়ে এশিয়ান হাইওয়েতেও, ফলে সেখানে চলাচলকারী যানবাহনও ধীরগতির কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি শুরু হয়, যা ধীরে ধীরে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।

ঈদের ছুটির মধ্যেও অনেক শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকায় কর্মস্থলগামী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি জ্বালানি ব্যয়ও বেড়ে যায় বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহন সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা