Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী ডিউটি ও গ্রামমুখী ঢল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট
ছবি: সংগৃহীত

নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের ব্যাপক প্রত্যাহার এবং ভোটকে সামনে রেখে গ্রামমুখী মানুষের চাপ—এ দুই কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ যানজট দীর্ঘ সময় ধরে অব্যাহত রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতেও সহস্রাধিক যানবাহন আটকে আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে আছে। যাত্রীরা কেউ কেউ নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ায় সড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনে অধিকাংশ পুলিশ সদস্য মাঠে থাকায় মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে খুব সীমিত জনবল।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস কালের কণ্ঠকে জানান, নির্বাচন উপলক্ষে প্রায় সব সদস্যকে দায়িত্বে পাঠানো হয়েছে। বর্তমানে শিমরাইল এলাকায় মাত্র দুজন সদস্য দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কার কাজের কারণে সেখানকার যানজটের প্রভাবও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়েছে। নির্বাচনী ডিউটিতে অধিকাংশ সদস্য চলে যাওয়ায় জনবল সংকটে যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, আমাদের থানায় মাত্র চারজন সদস্য রয়েছেন। বাকিরা সবাই নির্বাচনী দায়িত্বে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে বলে জানানো হয়েছে। তবে যানবাহনের চাপ কমা না পর্যন্ত ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা