Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

অসহায় যাত্রীদের ক্ষোভ

গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া 

গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুই মহাসড়ক ঘুরে দেখা যায়, যানবাহন ধীরগতিতে চলাচল করছে, কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত এবং ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত তীব্র যানজট রয়েছে।

যাত্রীরা অভিযোগ করেন, ৫০০ টাকার ভাড়া চাওয়া হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা।

সোমবার বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই সড়কে মানুষের চাপ বাড়তে থাকে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। রাতভর অনেকে যানবাহনে অপেক্ষা করেছেন। মঙ্গলবার সকাল থেকে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন বাহনে করে যাত্রীরা গন্তব্যে রওনা হচ্ছেন।

সজিব হোসেন নামে এক যাত্রী জানান, ছুটি পেয়ে রাতেই রওনা হয়েছেন, কিন্তু যানজটের কারণে গাড়ি এগোয়নি। সকালে এসে আবার গাড়ির অপেক্ষায় দাঁড়াতে হয়েছে। এখন ৬০০ টাকার ভাড়া ১৫০০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পোশাক শ্রমিক আশা বেগম বলেন, ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছেন, কিন্তু যানজট ও অতিরিক্ত ভাড়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। তার অভিযোগ, একটি সিন্ডিকেট তৈরি করে ভাড়া বাড়ানো হয়েছে, প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না।

অন্যদিকে, গাবতলী থেকে ছেড়ে আসা একটি বাসের চালক আব্বাস উদ্দিন বলেন, রাত ১টার দিকে সাভারে পৌঁছানোর পর থেকে সকাল পর্যন্ত চন্দ্রা বাস কাউন্টার পর্যন্ত আসতেই সময় লেগেছে। যাত্রীর অতিরিক্ত চাপ ও যানজটের কারণেই ভাড়া বেড়েছে বলে দাবি করেন তিনি।

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম জানান, নির্বাচন উপলক্ষে শিল্প-কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা বাড়ি ফিরছেন, এতে যানজট তৈরি হয়েছে। পুলিশ মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে নজরদারি চলছে এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের চাপ ও যানজটে গাজীপুরের দুই মহাসড়কে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা