Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০১:১০, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:১০, ১১ এপ্রিল ২০২৬

চরাঞ্চলের শিক্ষার্থীদের পাশে কামারজানী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন

চরাঞ্চলের শিক্ষার্থীদের পাশে কামারজানী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন
ছবি: সবার দেশ

গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চল ও অনগ্রসর এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে কামারজানী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে কামারজানী মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেয়া হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গঠিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. ইউনুস আলী। তিনি বলেন, কামারজানী এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নেয়াই তাদের মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ উদ্যোগ বাস্তবায়ন করছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন ডা. ভজন কুমার সাহা, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম এবং কামারজানী বণিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজামাল হোসেন, উদ্যোক্তা ও সমাজসেবক মো. ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. উত্তম কুমার দেবগুপ্ত এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সাজ্জাদ।

সভাপতির বক্তব্যে ডা. ইউনুস আলী বলেন, ঐতিহ্যবাহী কামারজানী বন্দর একটি সম্ভাবনাময় জনপদ। এ এলাকার সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। দুর্গম চরাঞ্চলের উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার হার বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী