Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৯, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০২:১০, ১৫ এপ্রিল ২০২৬

দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা 

দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা 
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই আটক হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা লায়ন স্বপন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

লায়ন স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম আবুল কালাম আজাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। পরে সৌদি আরবে অবস্থানরত তার দুই ভাইয়ের কাছে চলে যান।

দীর্ঘদিন প্রবাসে থাকার পর মঙ্গলবার দেশে ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা উল্লেখযোগ্য।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের পর চাটখিল থানাকে বিষয়টি জানায়। পরে তাকে গ্রহণ করতে থানার একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানা পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা