Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৩, ১৭ এপ্রিল ২০২৬

যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই 

যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই 
ছবি: সবার দেশ

যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও তাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। কন্যাকে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতেপুর গ্রামের নারী-পুরুষ যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর দাসপাড়া এলাকার বাসিন্দা দেবদাস বিশ্বাসের মেয়ে বৈশাখী রানী (১৫) স্থানীয় ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়ন করতো। কিছুদিন আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে কেশবপুর উপজেলার মঙ্গলকোট দাসপাড়া এলাকার কনক কুমার দাস (২২)-এর সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে অভিযুক্ত কনক তাকে বিভিন্ন সময় উত্যক্ত করা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলো বলে অভিযোগ করা হয়েছে।

পরিবার জানায়, মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে অপহরণের হুমকি দেয় এবং তার গতিবিধি অনুসরণ করতে থাকে। গত ৮ এপ্রিল সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় নজরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে কনক কুমার দাস ও তার অজ্ঞাতনামা সহযোগীরা একটি সাদা রঙের মাইক্রোবাসে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। অভিযুক্তের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলেও অভিযোগ করা হয়েছে। পরিবার আশঙ্কা করছে, মেয়েটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ক্ষতি করতে পারে।

এদিকে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফতেপুর এলাকার নারী-পুরুষ বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে কান্নাকাটি করেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান। তাদের অভিযোগ, অপহরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও এখনও পর্যন্ত পুলিশ কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা