Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৮, ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে মা-ফুফুসহ ৩ জনকে হত্যা

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে মা-ফুফুসহ ৩ জনকে হত্যা
ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলায় কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদারডাঙ্গী খুশির বাজার এলাকার আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হারুন মোল্লার ছেলে আকাশ (২৮) হঠাৎ করে কোদাল নিয়ে চারজনের ওপর হামলা চালান। আকাশ মানসিকভাবে ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হামলায় ঘটনাস্থলেই নিহত হন তার মা রাহেলা বেগম (৫০), ফুফু আমেনা বেগম (৭৫) এবং প্রতিবেশী কাবুল (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হন প্রতিবেশী রিয়াজ মোল্লা (৪৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নজরুল ইসলাম, ফরিদপুরের পুলিশ সুপার, জানান তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে ভয়াবহ এ ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা