Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫০, ৮ নভেম্বর ২০২৫

গলাচিপায় বিএনপি-গণঅধিকার সংঘর্ষে আহত ১৬

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কর্মসূচি পালনের সময় ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পৌর বাজারের ওয়াপদা মোড় এলাকায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।

সংঘর্ষ চলাকালে হারুন শপিং কমপ্লেক্সে বিএনপির একাংশের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আগুন দেয়া হয় অন্তত ১২টি মোটরসাইকেলে এবং আশপাশের দোকানও ভাঙচুর করা হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া (ভিপি ঝুনু)-এর নেতৃত্বে স্থানীয় বিএনপি দুই ভাগে বিভক্ত। দুজনই ফরিদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

বিকেলে উভয় পক্ষ মিছিল নিয়ে ওয়াপদা মোড়ে মুখোমুখি হলে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে সন্ধ্যায় সেনাবাহিনী এসে পরিস্থিতি স্থিতিশীল করে।

ভিপি ঝুনু অভিযোগ করেন, নাসিরুলের লোকজন আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে খন্দকার নাসিরুল ইসলাম দাবি করেন, আমাদের কর্মীদের ওপরও হামলা হয়েছে। এতে ক্ষুব্ধ জনতা পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, একই দিনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের কপালবেড়া বাজারেও বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কপালবেড়া গ্রামের রাঢ়ি ও খলিফা পরিবারের মধ্যে পুরনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার বলেন, বিএনপির কর্মীরা মিছিল শেষে ফেরার পথে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় বিএনপির নয়জন এবং গণঅধিকার পরিষদের সাতজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ইলিয়াস রাঢ়ি, সবুজ রাঢ়ি, নূরনবী রাঢ়ি, হাসান রাঢ়ি, কুদ্দুস ব্যাপারী, ইয়াকুব রাঢ়ি, ওমর রাঢ়ি, রাহান রাঢ়ি, সলেমান রাঢ়ি, আজমির খলিফা, সোহেল খলিফা, শাহাবুল খলিফা, আমেনা বেগম, নাঈম খলিফা ও নবীন খলিফা।

গলাচিপা থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, কপালবেড়া বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা