Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ৯ মে ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ

মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ
ছবি: সবার দেশ

সারাদেশের মতো নওগাঁ জেলাতেও অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। এবারের আসরে মার্শাল আর্ট ইভেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধামইরহাট উপজেলার জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ।

শনিবার (৯ মে) জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ধামইরহাট উপজেলার প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সুশৃঙ্খল কৌশল, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতার অনন্য প্রদর্শনে বিচারকদের মুগ্ধ করে তারা শীর্ষস্থান দখল করে নেয়।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও একাগ্র প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। পিছিয়ে পড়া আদিবাসী জনপদ থেকে উঠে আসা শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে তারাও বড় মঞ্চে সাফল্য দেখাতে সক্ষম।

এ অর্জনে ধামইরহাট উপজেলার ক্রীড়াপ্রেমী মানুষ ও স্থানীয় সুধী মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রধান মো. ইলিয়াস আলম বলেন, আমাদের শিক্ষার্থীদের এ বিজয় পুরো উপজেলার জন্য গর্বের। তারা জেলা পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। আমরা আশাবাদী, ভবিষ্যতে জাতীয় পর্যায়েও তারা ধামইরহাটের নাম উজ্জ্বল করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখতে মার্শাল আর্টের মতো শৃঙ্খলাভিত্তিক খেলাধুলায় সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন। স্থানীয় ক্রীড়া সংগঠকরাও আত্মরক্ষামূলক এ খেলায় নতুন প্রজন্মকে উৎসাহিত করার দাবি জানিয়েছেন।

উপজেলার প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের নিয়মিত দিকনির্দেশনা ও সার্বক্ষণিক সহযোগিতা করে আসছেন মো. কামরুজ্জামান সরদার। এ সাফল্যে জড়িত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ