Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ৩০ মার্চ ২০২৬

ধামইরহাটে অবৈধ জ্বালানি মজুদ: ৫০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

ধামইরহাটে অবৈধ জ্বালানি মজুদ: ৫০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে জ্বালানি ও পেট্রোল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে ৫০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার টি অ্যান্ড টি মোড় এলাকায় মেসার্স আফজাল অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এ সময় দোকানের মালিক মো. আফজাল হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সত্যতা পাওয়া যায়।

অভিযানে ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানি তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা