Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ১৪ এপ্রিল ২০২৬

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-উচ্ছ্বাস এবং মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ‘নববর্ষের অঙ্গীকার, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিলো গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী নানা প্রতীক, যা শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধু উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং সমাজে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা