Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ৭ মার্চ ২০২৬

ধামইরহাটে ৬ বছরের শিশু ধর্ষন, আটক ১

ধামইরহাটে ৬ বছরের শিশু ধর্ষন, আটক ১
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার একটি গ্রামে এ জঘন্য ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মতিবুল ইসলাম (৩৩), সে ওই গ্রামেরই মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার সময় বাড়ির পাশে খেলাধুলা করছিলো শিশুটি। এ সময় মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার মা প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই অভিযুক্ত মতিবুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় ধামইরহাট থানা পুলিশ। পুলিশ সুপারের বিশেষ নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিশুটির খোঁজখবর নেন এবং তার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

ধামইরহাটের এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন