Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৭, ২৭ মার্চ ২০২৬

শ্রদ্ধা, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ধামইরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন 

ধামইরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন 
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঐতিহাসিক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সকাল ৮টায় ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন। পরে শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। এতে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে ধামইরহাটে মহান স্বাধীনতা দিবস পালন করা হয় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও উৎসবমুখর পরিবেশে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব