Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ১৭ মে ২০২৬

সাত পাসপোর্টসহ সীমান্তে সাবেক কূটনীতিক আটক

সাত পাসপোর্টসহ সীমান্তে সাবেক কূটনীতিক আটক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মো. আসাদুজ্জামান জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার সময় সাব্বির বিন শামসের কাছে থাকা সাতটি পাসপোর্টের মধ্যে দুটি ছিলো কূটনৈতিক পাসপোর্ট। এসব পাসপোর্ট কীভাবে তার কাছে এলো এবং তিনি কোন উদ্দেশ্যে সীমান্ত পথে দেশে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা পুলিশ সুপার আরও জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে সাব্বির বিন শামস চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও দায়িত্বে ছিলেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা