Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ৬ মে ২০২৬

অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক

অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
ছবি: সবার দেশ

যশোরে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের মরহুম আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুরের মরহুম মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন।

এ ঘটনায় ভুক্তভোগী মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। পলাতক অপর আসামি তালাবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল বিকেলে যশোর শহরের দড়াটানা মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পুলেরহাট আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে যশোর কেন্দ্রীয় টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রাণভয়ে তিনি পরিচিতজনের মাধ্যমে টাকা সংগ্রহ করে আসামিদের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি নিয়ে জানাজানি হলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান।

পুলিশ ঘটনার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে। ৫ মে বিকেলে যশোর কালেক্টরেট মার্কেট এলাকা থেকে জাকির হোসেন ও মারুফ হোসেন সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় পুলেরহাট এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল