Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৩, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:০৪, ২৫ নভেম্বর ২০২৬

কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু, ভক্তদের ঢলের প্রত্যাশা

কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু, ভক্তদের ঢলের প্রত্যাশা
ছবি: সবার দেশ

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাসব্যাপী রাস মেলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া এ ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির এলাকা ও আশপাশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে কান্তনগর এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মাসব্যাপী রাস উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে ঐতিহাসিক মন্দির প্রাঙ্গণ।

মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এ রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। অপূর্ব স্থাপত্যশৈলী এবং দৃষ্টিনন্দন পোড়ামাটির ফলকের কারুকাজে সমৃদ্ধ কান্তজিউ মন্দির প্রতিবছরই দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করে। রাস মেলাকে কেন্দ্র করে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন করে আলোচনায় আসে।

উৎসবের আনুষ্ঠানিকতা শুরুর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী-কান্তজিউ যুগলবিগ্রহ কান্তনগর মন্দিরে নিয়ে আসা হয়। এ আয়োজনকে ঘিরেও ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের প্রত্যাশা, রাস মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থী কান্তজিউ মন্দিরে সমবেত হবেন। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতসহ বিদেশ থেকেও অনেক ভক্ত ও পর্যটকের আগমন ঘটবে।

মাসব্যাপী এ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব ধর্মের মানুষের অংশগ্রহণে এ ঐতিহ্যবাহী আয়োজন সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু, ভক্তদের ঢলের প্রত্যাশা
গোপালগঞ্জে সহিংসতায় আ.লীগের ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ
ঢাকায় ৫ ডিসেম্বর চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম
হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি