Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৫, ২৩ মে ২০২৬

যশোরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

যশোরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
ছবি: সবার দেশ

যশোরের শার্শা থানায় দায়েরকৃত শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগের পর ধর্ষণ মামলার প্রধান আসামী শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান গহর (৬৫) উপজেলার একঝালা গ্রামের মরহুম লুৎফার রহমানের ছেলে। তিনি বাদীনির শ্বশুর। 

মামলার বরাতে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ৩৩ বছর বয়সের ওই গৃহবধু নারী ও শিশু নির্যাতন দমন আইন তার শ্বশুর মিজানুর রহমান গহরকে আসামি করে ৯ মে শার্শা থানায় একটি মামলা করেন (মামলা নং-২৪)।

ওই মামলার বাদীনির অভিযোগ, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মামলা রুজুর পর যশোরের পুলিশ সুপারের নির্দেশে ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ শুরু করে শার্শা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা