Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৩, ২৫ মে ২০২৬

রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: সবার দেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলস ও নির্মাণসামগ্রীর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে তিনি দোকানে অবস্থান করছিলেন। সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই বাড়ি ফিরতেন। তবে রাত ১০টার পরও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানে যান।

দোকানে গিয়ে তিনি দেখতে পান, শাটার নামানো থাকলেও তালা দেয়া ছিলো না। পরে ভেতরে প্রবেশ করতেই স্বামীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত দল (ক্রাইম টিম)।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্বজনরা হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা