Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫২, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫২, ৮ ডিসেম্বর ২০২৫

রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ছবি: সবার দেশ

নরসিংদীর রায়পুরার দূর্গম চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটা ও বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন গুলি ও টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন বলে জানা গেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার নিলক্ষার দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া (২৫) ওই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও কুয়েত ফেরত প্রবাসী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরেই প্রয়াত শহিদ মেম্বার ও ফেলু মিয়া গ্রুপের সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে সোমবার সকাল ৭টায় স্থানীয় অরিপুর বাজারে ফেলু মিয়ার নাতিন জামাতা কুয়েত ফেরত মামুন মিয়ার সাথে বাগবিতন্ডায় জড়ায় প্রয়াত শহিদ মেম্বারের লোকেরা। খবর পেয়ে ফেলু মিয়ার বাড়ির লোকেরা বাজারে এসে শহিদ মেম্বারের লোকদের সাথে বাক-বিতন্ডার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরে। 

পরে সেখান থেকে সকাল ১০টার সময় উভয় পক্ষের সমর্থকরা টেঁটা, বল্লম, রামদা, বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে  মামুনসহ কয়েকজন গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুলিবিদ্ধ মামুনের পিতা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া (৩৮) নামে আরো দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হয়েছে শুনেছি পুরোপুরি তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা