Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২৭ এপ্রিল ২০২৬

রায়পুরায় মাদকবিরোধী  অভিযান জোরদার, ২ জনের কারাদণ্ড

রায়পুরায় মাদকবিরোধী  অভিযান জোরদার, ২ জনের কারাদণ্ড
ছবি: সবার দেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্থশালা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এ সময় মাঝেরচরের এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ (আট) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, একই দিনে উপজেলার শ্রীরামপুর এলাকায় পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এক মাদকসেবীকে ১ (এক) মাসের কারাদণ্ড দেন।  অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান