Sobar Desh | সবার দেশ জে.ডি.উজ্জ্বল, নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:১৫, ১১ মে ২০২৬

২ বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানালো বিএসএফ 

২ বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানালো বিএসএফ 
.

বাংলাদেশের উত্তরাঞ্চলের ত্রিপুরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজ ছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বিএসএফ দাবি করেছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছেন তাদের সদস্যরা।

গত শুক্রবার (৮ মে) গভীর রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ির অন্তর্গত নবীনপাড়া ও বঙ্গ বন্ধের মধ্যবর্তী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিয়মিত টহলের সময় বিএসএফ সদস্যরা ১০ থেকে ১৫ জনের একটি দলকে সীমান্তের বেড়া অতিক্রম করে পণ্য আদান-প্রদান করতে দেখেন। বিএসএফের অভিযোগ, স্থানীয় কিছু ভারতীয় গ্রামবাসীর সহায়তায় দীর্ঘদিন ধরে সেখানে চোরাচালান কার্যক্রম চলছিলো।

বিএসএফের ভাষ্য অনুযায়ী, টহলরত সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন দু’জন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প