Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ৮ এপ্রিল ২০২৬

সীমান্তে আবারও ফায়ার

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারও গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/২-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আলী হোসেন উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়দের দাবি, ভোরের দিকে সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। পরে খবর আসে, বিএসএফের গুলিতে আলী হোসেন নিহত হয়েছেন। তবে কী পরিস্থিতিতে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে একই সীমান্তে চলতি সপ্তাহেই আরেকটি গুলির ঘটনা ঘটে। গত সোমবার (৬ এপ্রিল) ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক যুবক আহত হন। ওই ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক না কাটতেই আবারও প্রাণহানির ঘটনা ঘটলো।

স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, সীমান্তে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।

এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা