Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ৩০ জুলাই ২০২৬

এনসিপির বিক্ষোভে মুন্সিগঞ্জ ছাত্রদলের পানি বিতরণ

এনসিপির বিক্ষোভে মুন্সিগঞ্জ ছাত্রদলের পানি বিতরণ
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীদের মাঝে পানি বিতরণ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এনসিপির বিক্ষোভ সমাবেশে তারা এ পানি বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের হাতে বোতলজাত পানি তুলে দেন ছাত্রদলের নেতারা।

পানি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে মোহাম্মদ রোমান হোসেন বলেন, ছাত্রদল কোনও সন্ত্রাসী দল নয়। আমরা কারও ওপর হামলা করি না। হবিগঞ্জে নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটি স্থানীয় জনগণ করেছে। ছাত্রদলের কোনও নেতাকর্মী ওই হামলার সঙ্গে জড়িত নয়।

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জে এনসিপি যে কর্মসূচি পালন করছে, সেটি যেন সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনও কুচক্রী মহল যেন তাদের ওপর হামলা চালাতে না পারে, সেদিকে আমরা নজর রাখছি।

প্রসঙ্গত, হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দলটির নেতাকর্মীরা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সে ধারাবাহিকতায় মুন্সিগঞ্জেও বুধবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!