Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

ত্রিভুজ প্রেমের বলি নাটোরের চিকিৎসক আমিরুল ইসলাম

ত্রিভুজ প্রেমের বলি নাটোরের চিকিৎসক আমিরুল ইসলাম
ছবি: সংগৃহীত

নাটোরে জনসেবা হাসপাতালের মালিক ও জেলা বিএমএ’র আহ্বায়ক ডা. এ এইচ এম আমিরুল ইসলামকে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। নিহত ডা. আমিরুলের সাবেক কর্মী আসাদকে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নাটোর শহর থেকে আটক করা হয়।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, আসাদ বগুড়া জেলার ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামের ইলিয়াস আকন্দের ছেলে। সে ডা. আমিরুলের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। একই হাসপাতালে কর্মরত এক নারীকে আসাদ পছন্দ করতেন, কিন্তু ওই নারীকে পছন্দ করতেন ডা. আমিরুলও। এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ২৫ আগস্ট ডা. আমিরুল আসাদ ও ওই নারীকে মারধর করে এবং আসাদকে হাসপাতাল থেকে বের করে দেন।

এর প্রতিশোধ নিতে ৩১ আগস্ট সন্ধ্যায় আসাদ বোরকা পরে হাসপাতালে প্রবেশ করেন। রাতে রেস্ট রুমের খাটের নিচে লুকিয়ে থাকা আসাদ ভোর ৪টার দিকে ডা. আমিরুল ইসলামের গোপনাঙ্গ কেটে তাকে হত্যা করেন। পরদিন সকাল থেকে ডাক্তারকে পাওয়া না যাওয়ায় কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত লাশ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, আসাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব