Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শেরপুরে গুড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা

শেরপুরে গুড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা
ছবি: সবার দেশ

শেরপুরে সদর উপজেলায় অনুমোদনহীন তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে সঙ্গে জরিমানা করা হয় নগদ ৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রামকৃষ্ণপুর, যোগিনীমুরা ও পশ্চিম ঝিনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

এ সময় এক্সকাভেটর দিয়ে ভেঙে দেয়া হয় রামকৃষ্ণপুরের আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩, যোগিনীমুরার লিটন অটো জিগজ্যাগ ব্রিকস ও পশ্চিম ঝিনিয়ার জিহান ৪ নম্বর জিগজ্যাগ ব্রিকস। ভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো। একই সঙ্গে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তার। উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাসসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

শেরপুরে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সকালে পরিবেশ অধিদফেতর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

সবার দেশে/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য