অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে, যা সুষ্ঠু ভোট গ্রহণকে অসম্ভব করেছে।