Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ২৮ অক্টোবর ২০২৬

ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের সন্তান দেশে ফিরেছেন

ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের সন্তান দেশে ফিরেছেন
ছবি: সবার দেশ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে তারা দেশে ফেরেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এ সময় দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, পেট্রাপোল ও বেনাপোল আইসিপির কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ফেরত আসা তিনজনের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামে।

তাদের বরাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় ২০২৩ সালে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সেখানে অবস্থানকালে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

পরে তাদের কেরালার পাঠানপুরামে গান্ধীভবন আন্তর্জাতিক ট্রাস্টে রাখা হয়। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান সাইফুর।

তিনি বলেন, থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের যশোরের মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংগঠনটির প্রতিনিধিরা তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?