Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ছবি: সবার দেশ

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া এ অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।

রাস্তা অবরোধ থাকায় ময়মনসিংহগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।আটকে আছি। অনেকে জরুরি কাজে বের হয়ে আটকে আছেন রাস্তায়। গাড়ি নড়ছে না, ভীষণ কষ্টকর পরিস্থিতি।  শ্রমিকদের দাবির যৌক্তিকতা থাকতে পারে, তবে এমনভাবে রাস্তা বন্ধ করলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়ে। 

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান হয়নি। 

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউর কবীর খোকন বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। শ্রমিকরা যেন দ্রুত তাদের পাওনা পান, সে ব্যবস্থা করা জরুরি।

সবার দেশে/এমকেজে 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার