Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ৩ মার্চ ২০২৫

আপডেট: ২২:২৯, ৩ মার্চ ২০২৫

নওগাঁ, পাবনার ৬ বাস ডাকাত গ্রেফতার

নওগাঁ, পাবনার ৬ বাস  ডাকাত গ্রেফতার
ছবি: সবার দেশ

নওগাঁ ও পাবনার বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০২ মার্চ) জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নওগাঁ জেলা পুলিশ। সোমবার (০৩ মার্চ) দুপুর ২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার আওড়া পশ্চিমপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে শামীম ইসলাম সব্দুল (২৭), হাতিয়ার গ্রামের অরুণ চন্দ্র বর্মনের ছেলে রঞ্জিত চন্দ্র বর্মন (৩০), বামুটপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল লতিফ (২৭), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুরন্দর গ্রামের মনসুর বেপারীর ছেলে শাহারুল ইসলাম (৩৭), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০) এবং বগুড়া জেলার কাহালু উপজেলার সিন্ধুরাইল গ্রামের খোরশেদ আলীর ছেলে শাহাদাত হোসেন (৪০)।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টায় পত্নীতলা উপজেলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে ছায়া তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে জয়পুরহাটের কালাই থেকে ৩ জন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ২ জন এবং বগুড়ার কাহালু থেকে আরো ১ জনকে গ্রেফতার করা হয়।

বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১ জোড়া কানের দুল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। সে সাথে ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, ১ টি প্লাস এবং ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে পাবনা জেলার সাঁথিয়ায় কয়েকটি গাড়িতে দুর্ধ্বষ্য ডাকাতির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জনই ওই ডাকাতির ঘটনায় জড়িত ছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের কাছে থেকে পাবনায় ডাকাতি হওয়া ১ টি ল্যাপটপ এবং ১ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। 

পত্নীতলায় বাস ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসটি তারা পাবনায় ডাকাতির ক্ষেত্রেও ব্যবহার করেছিলো। গ্রেফতারকৃতদের মধ্যে শহিদুলের বিরুদ্ধে ৬টি, শাহারুলের বিরুদ্ধে ২ টি, শামীমের বিরুদ্ধে ২ টি এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতির মামলা রয়েছে। পত্নীতলায় ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত