Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৭, ৭ মার্চ ২০২৫

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
ছবি: সবার দেশ

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর খটখটি পাড়ায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। 

এ অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাঁড়ারা গ্রামের জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ (৩০), একই এলাকার বন্দের আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার দুলালের ছেলে রিংকু (২৮)।

এদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কাভেটর চালক এবং রিংকু বালু বহনকারী গাড়িচালক।

অভিযানে নেতৃত্ব দেয়া মুরাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ ছিলো। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত