Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ১৯ জানুয়ারি ২০২৫

মেঘনায় দুই সার ডিলারকে ৬ হাজার টাকা জরিমানা

মেঘনায় দুই সার ডিলারকে ৬ হাজার টাকা জরিমানা
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অনিয়মের অভিযোগে দুইটি সার দোকানীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।

জানা গেছে, দোকান দুটির বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রশিদ না দেয়া, কীটনাশক যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থতা এবং পলিথিন ব্যবহারসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত দোকান দুটি হলো খুচরা ডিলার বাতেন ট্রেডার্স ও পাইকারি মেসার্স তাকি অ্যান্ড জিদান। অনিয়মের দায়ে পৃথক ডিলারকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম বলেন, বোরো মৌসুমে কৃষকদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি। কোনো ডিলার যদি অসৎ উদ্দেশ্যে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্য আদায় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কৃষি উপকরণের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

উম্মে মুসলিমা বলেন, এ ধরনের কার্যক্রম বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সঠিক দামে এবং সঠিকভাবে সরবরাহ নিশ্চিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা