Sobar Desh | সবার দেশ শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৬, ৩০ মার্চ ২০২৫

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা
নিহত এইচএসসি পরীক্ষার্থী নাঈম। ছবি সংগৃহীত

সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে ছুরিকাঘাতে নাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

এঘটনায় সবুজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নাঈম বাদশা (১৮) একই এলাকার কৃষক সাইফুল ইসলামে ছেলে এবং স্থানীয় সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি নাঈম বাদশা (১৮) তারই বাল্যকালের বন্ধু নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলীর ভূট্টুর ছেলে সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেয়। এ নিয়ে নাঈমের প্রতি ক্ষুব্ধ হয় সবুজ।

গাজীপুরে একটি কারখানার নিরাপত্তা প্রহরীর কাজ করা সবুজ ঈদের ছুটিতে বাড়িতে এসে শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নাঈমকে মোবাইল ফোনে ডেকে নয়াবিল বাজারের ডাচ বাংলা ব্যাংকের পিছনে ভোগাই নদীর নির্জন এলাকায় নিয়ে যায়। এসময় ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেয়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ায় তারা। একপর্যায়ে নাইমকে পেছন থেকে পরপর তিনবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সবুজ। 

নাইমের চিৎকারে স্থানীয়রা আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে দ্রুত নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে আটক করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য নাঈমের মরদেহ শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য